২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওষুধ কোম্পানির টাকা ছিনতাইয়ের ঘটনায় আরো দুই জন গ্রেপ্তার

নগরীর মোহাম্মদ আলী রোডে ওষুধ কোম্পানির আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরাতে নগরীর হালিশহর ও মুরাদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফারুক হোসেন ও হাফেজ কামাল নামে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর মোহাম্মদ আলী রোডে ওষুধ কোম্পানির আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরাতে নগরীর হালিশহর ও মুরাদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফারুক হোসেন ও হাফেজ কামাল নামে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। মঙ্গলবার ওষুধ কোম্পানি অপসোনিন এর আট লাখ ২৮ হাজার টাকা ছিনতাই হয়। ওই সময় জনতা এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। ওই ঘটনায় একটি মামলাও হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া মো. ফারুকের স্বীকারোক্তি অনুযায়ী ফারুক ও কামালকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া টাকা সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯১৯ ঘ.