২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফাইটের জটিলতা কাটিয়ে উঠেছে বিমান

ভাড়া করা বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি আবার সচল হওয়ায় হজ ফাইট সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেইসঙ্গে হজযাত্রীদের ােভেরও উপশম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাড়া করা বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি আবার সচল হওয়ায় হজ ফাইট সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেইসঙ্গে হজযাত্রীদের ােভেরও উপশম হয়েছে। যান্ত্রিক ত্র"টির কারণে বোয়িং উড়োজাহাজটি শনিবার বিকল হয়ে পড়ে। এতে রবি ও সোমবার হজ ফাইট পরিচালনা নিয়ে সঙ্কটে পড়ে বিমান। এ নিয়ে সোমবার হজ ক্যাম্পে বিােভও হয়। যান্ত্রিক ত্র"টি সারানোর পর মঙ্গলবার উড়োজাহাজটি আবার সচল হয়। বুধবার হজ ক্যাম্পে নোয়াখালির আবুল কালাম আজাদ (৫০) জানান, তিনি সকালে ক্যাম্পে এসেছেন। তার ফাইট সন্ধ্যায়। কর্মকর্তারা কয়েক দফা তার খোঁজ খবর নিয়েছেন। তার টিকিটিও কনফার্ম করা হয়েছে। স্ত্রীসহ হজ করতে যাচ্ছেন কুমিল্লার শামসুল হক (৭০)। তিনি বলেন, "মঙ্গলবার রাতে এখানে এসেছি। থাকা খাওয়ার ব্যবস্থা ভালোই। আজ (বুধবার) সন্ধ্যায় আমাদের ফাইট। মোয়াল্লেম কয়েকবার এসে আমাদের সঙ্গে কথা বলেছেন।" হজ ক্যাম্পে প্রায় ৬০০ যাত্রীর দেখভাল করছে ধর্ম মন্ত্রণালয় ও বিমান কর্তৃপ। তাদের জন্য খোলা হয়েছে তিনটি অস্থায়ী রেস্তোরাঁ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের সেবা দিচ্ছে বয় স্কাউট সদস্যরা। এছাড়া, গ্রামীণফোনের উদ্যোগে খোলা হয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য। বিমানের তথ্য কেন্দ্র জানিয়েছে, গত ১২ নভেম্বর থেকে বুধবার পর্যন্ত তাদের ৪০টি হজ ফাইট ঢাকা ছেড়ে গেছে। আর বেসরকারি হজ যাত্রীর অভাবে ১২টি ফাইট বাতিল করতে হয়েছে। এবার একটি ভাড়া করা বোয়িং ৭৪৭ ও নিজস্ব দুটি ডিসি-১০ উড়োজাহাজ দিয়ে হজ ফাইট চালাচ্ছে বিমান কর্তৃপ। ফিরতি ফাইটসহ এবার মোট ১৭০টি ফাইট চালাবে বিমান। ১২ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রীদের নিয়ে সৌদি আরব যাবে ৮৫টি ফাইট। আর ২৩ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সমসংখ্যক ফিরতি ফাইট চালানো হবে। সরকারি ব্যবস্থাপনায় এ বছর মোট ৫ হাজার ৫৮৩ জন যাত্রী হজে যাচ্ছেন। বিমান প্রত্যেক হজযাত্রীর কাছ থেকে ভাড়া বাবদে নিচ্ছে এক হাজার ২৫০ ডলার। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স একই ভাড়ায় হজ ফাইট চালাচ্ছে। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স প্রায় ১০ হাজার হজ যাত্রী পরিবহন করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/১৮৫০ঘ.