২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ভোটার তালিকার কাজ শুরু

ভোলায় ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র প্রনয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বুধবার থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ভোলা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলায় ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র প্রনয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বুধবার থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। চলতি মাসের ২৩ তারিখ থেকে ভোলায় ভোটার তালিকার কাজ শুরু হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে তা পেছানো হয়। সকালে জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন এবং ভোলা পৌরসভার চেয়ারম্যান গোলাম নবী আলমগীরের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ সফিকুল হক জানান, প্রথমে ভোলা পৌরসভা এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ভোলা পৌরসভায় ২৪ জন সুপার ভাইজার ও ১১৪ জন তথ্য সংগ্রহকারী কাজ করছেন। সহকারী নিবন্ধন কর্মকর্তা শিরিন সুলতানা জানান, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোলা পৌরসভা ও শিবপুর ইউনিয়নের ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। এরপর ৯ ডিসেম্বর থেকে পৌর এলাকায় ৭টি কেন্দ্রে এবং শিবপুর ৩টি কেন্দ্রে ভোটারদের ছবি তোলার কাজ শুরু হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭১০ ঘ.