২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

দুস্থদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলীকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 07:51 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

জামালপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুস্থদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলীকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর আকন্দ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইদ্রিস আলী দুস্থদের জন্য বরাদ্দ করা ৩৫০ কেজি চাল বিতরণ না করে আত্মসাত করে বলে পুলিশের কাছে অভিযোগ আসে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওসি জানান, ইদ্রিস আলীর বাড়িতেই ওই চাল চাল পাওয়া যায় এবং বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদারগঞ্জ থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪৬ ঘ.