সিলেট, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র ব্যবসার দায়ে ভারতীয় নাগরিকসহ তিনজনকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস আহমেদ এ রায় দেন।
দন্ডাদেশপ্রাপ্তরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের পানসালা এলাকার নয়াবাজারের সুমন আসামিজ, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোহাম্মদ জিয়া ও লিয়াকত আলী।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১০ অক্টোবর সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি থেকে এ তিনজনকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০৫ ঘ.
bdnews24