চাঁদপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৪০ বস্তা সারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কচুয়া সড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ওই সার পাওয়া যায়। ওই সময় ট্রাকে থাকা তিন জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মফিজুল ইসলাম (৩২), মামুনুর রশিদ টিটু ও ট্রাক চালক শাহিন (২৮)।
পাচারের জন্য এই সার নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০৮ ঘ.
bdnews24