২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় পানি শোধনাগার পরিদর্শনে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার বাগেরহাটের দুর্যোগ কবলিত শরণখোলা উপজেলায় যান। হেলিকপ্টারে করে সকাল ১০টায় তিনি সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের গাবতলা এলাকায় নামেন। সেখানে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত পানি শোধনাগারটি পরিদর্শন করেন তিনি। ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর ওই এলাকায় সুপেয় পানির তীব্র সঙ্কট দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে পানি শোধনাগারটি নির্মাণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 07:40 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

বাগেরহাট, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার বাগেরহাটের দুর্যোগ কবলিত শরণখোলা উপজেলায় যান। হেলিকপ্টারে করে সকাল ১০টায় তিনি সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের গাবতলা এলাকায় নামেন। সেখানে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত পানি শোধনাগারটি পরিদর্শন করেন তিনি। ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর ওই এলাকায় সুপেয় পানির তীব্র সঙ্কট দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে পানি শোধনাগারটি নির্মাণ করা হয়। পরে প্রধান উপদেষ্টা দুর্গতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার এবং সমন্বয় বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট মেরামতের কাজ দ্রুত করার ওপরও জোর দেন তিনি। প্রধান উপদেষ্টা পৌনে ১১টার দিকে সাউথখালী ত্যাগ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমআই/১৩৩০ ঘ.