২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইল চালাচালিতে ইসি সচিবালয় পৃথককরণ বিলম্বিত

আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় আলাদা করার কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। প্রধান নির্বাচন কমিশনার মঙ্গলবার ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে একথা বলেন। তিনি বলেন,"নির্বাচন কমিশন সচিবালয়কে স্বাধীন করার জন্য আইনের খসড়া মূখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 06:09 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা,নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় আলাদা করার কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। প্রধান নির্বাচন কমিশনার মঙ্গলবার ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে একথা বলেন। (সংশোধনীসহ) তিনি বলেন,"নির্বাচন কমিশন সচিবালয়কে স্বাধীন করার জন্য আইনের খসড়া মূখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে। তারা সেই খসড়া কাটাঁেছড়া করে আমাদের কাছে ফেরত পাঠিয়েছেন। আমাদের সেটা পছন্দ হয়নি। আমরা আবার তাদের কাছে সেই প্রস্তাব ফেরত পাঠিয়েছি। এভাবেই ফাইল চালাচালি হচ্ছে"। বর্তমানে নির্বাচন কমিশন সরকার প্রধানের কার্যালয়ের অধীনে রয়েছে। অনেক আগেই নির্বাচন কমিশনকে এর থেকে আলাদা করার জন্য সমাজের বিভিন্ন স্তর থেকে জোরালো দাবি ওঠে। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর সেই দাবি আরো জোরদার হয়। এর পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে এসংক্রান্ত প্রস্তাব তৈরী করে পাঠানোর জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে সবুজ সংকেত দেয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে মে মাসের প্রথম দিকে এসংক্রান্ত একটি খসড়া প্রস্তাব প্রধান উপদেষ্টার মূখ্য সচিবের কাছে পাঠানো হয়। সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, " আমাদের খসড়া প্রস্তাবনায় রয়েছে স্বাধীনতা দেয়ার পরও নির্বাচন কমিশন সচিবালয় আইন মন্ত্রণালয়ের অধীনে থাকবে। কারণ নির্বাচন কমিশন সচিবালয়ের জবাবদিহিতা থাকা দরকার। বিচার বিভাগও আইন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এএইচডি/জিএনএ/১২০০ ঘ.