২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিথি পাখি থেকে গৃহপালিত পাখিকে দূরে রাখার আহ্বান

বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধের জন্য গৃহপালিত পাখিগুলোকে (হাঁস-মুরগি) অতিথি পাখি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানী ড. আইনুন নিশাত। এজন্য অতিথি পাখির আগমন মৌসুমে প্রয়োজনে বেঁধে রেখে হাঁস-মুরগি পালনের আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 06:10 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধের জন্য গৃহপালিত পাখিগুলোকে (হাঁস-মুরগি) অতিথি পাখি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানী ড. আইনুন নিশাত। এজন্য অতিথি পাখির আগমন মৌসুমে প্রয়োজনে বেঁধে রেখে হাঁস-মুরগি পালনের আহ্বান জানান তিনি। সোমবার জাতীয় প্রেসক্লাবে দ্যা ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়নের (আইইউসিএন) কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ আইনুন নিশাত 'এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও জলচর অতিথি পাখি' শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। ড. নিশাত বলেন, "সাধারণত মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বার্ড ফ্লু ভাইরাস অনেকদিন বাঁচে। আর অতিথি পাখিগুলো মূলত সাইবেরিয়া থেকে আসে বলে এদের মাধ্যমে বার্ড ফ্লু সংক্রমণের ঝুঁকি রয়ে যায়। তাই গৃহপালিত পাখিগুলোকে অতিথি পাখির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। প্রয়োজনে এ মৌসুমে বেঁধে হাঁস-মুরগি পালন করতে হবে।" তিনি বলেন, "আমাদের দেশের অনেকে এ অতিথি পাখিগুলোকে তাড়িয়ে দিতে বলেন। কিন্তু এরা আমাদের জীব বৈচিত্র্যের অংশ। তাই এদের তাড়িয়ে দিতে পারি না। তা ছাড়া এদের যত নাড়াচাড়া করা হবে ততই বাড়বে বার্ড ফ্লু সংক্রমণের ঝুঁকি।" অতিথি পাখির অস্বাভাবিক আচরণ দেখলে বা এগুলোকে ঝিমাতে দেখলে স্থানীয় জনপ্রতিনিধি বা পশুপালন অফিসে খবর দেওয়ার অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর প্রধান কারিগরি উপদেষ্টা রে ওয়েব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এমএইচবি/০০০৭ ঘ.