২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সেই রোগে আরও দুই শিশুর মৃত্যু

গোয়াইনঘাটে ডায়রিয়ার মত উপসর্গযুক্ত এক ধরনের রোগে আক্রান্ত হয়ে সোমবার আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত আরও দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 05:55 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

সিলেট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গোয়াইনঘাটে ডায়রিয়ার মত উপসর্গযুক্ত এক ধরনের রোগে আক্রান্ত হয়ে সোমবার আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত আরও দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫। উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে আলামত নিয়ে গেলেও এখনও পর্যন্ত রোগ নির্ণয় করা যায়নি। সিলেটের সিভিল সার্জন ডা. এ জেড মাহবুব আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরও দুজনের মৃত্যুর খবর শুনেছি।" স্থানীয় সাংবাদিক আব্দুল মালিক জানান, গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রামের মজেফর আলীর ছেলে রেজাউল করিম (৮), নাজমুল (৪), মেয়ে নাজমা বেগম (১০) ও তার ভাগ্নে সাব্বির আহমদ (৬) রোববার রাতে পাতলা পায়খানা আর বমি করতে থাকে। সোমবার সকাল ৭টার দিকে রেজাউল বাড়িতে মারা যাওয়ার পর অপর তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে নাজমা মারা যায়। সিলেটের গোয়াইনঘাটের লাঠি গ্রামে গত ৩ নভেম্বর থেকে ডায়রিয়ার মতো এ অজ্ঞাত রোগ দেখা দেয় এবং পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জে ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত গোয়াইনঘাটে ১৩ জন এবং কোম্পানীগঞ্জে ১২ জন মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৫০ ঘ.