২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছর কারাদণ্ড

নড়াইলে অস্ত্র মামলায় ফরহাদ মোল্লা (২৩) নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ফরহাদের বাড়ি জেলার লোহাগড়া উপজেলার চর শামুকখোলা গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 04:32 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

নড়াইল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নড়াইলে অস্ত্র মামলায় ফরহাদ মোল্লা (২৩) নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ফরহাদের বাড়ি জেলার লোহাগড়া উপজেলার চর শামুকখোলা গ্রামে। সোমবার নড়াইলের বিশেষ জজ আদালতের বিচারক অমিত কুমার দে এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৬ সালের ২৭ এপ্রিল চর শামুকখোলা গ্রামের একটি সেতুর কাছে ফরহাদ মোল্লা একই গ্রামের ওবায়দুর রহমানকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়। এ সময় ওবায়দুর অস্ত্রসহ ফরহাদকে জাপটে ধরে স্থানীয়দের সহায়তায় পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় লোহাগড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। মামলার বিচার কাজ শেষে সোমবার আদালত ফরহাদকে ১৭ বছরের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২২২ ঘ.