২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আগ্রাবাদ ও নন্দনকানন এক্সচেঞ্জের ফোন নম্বর পরিবর্তন

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ও নন্দনকানন টেলিফোন এক্সচেঞ্জের অধীন ১১ হাজার ল্যান্ডফোনের (বিটিটিবি) নম্বর পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তিত এসব ফোন নম্বরে বিনা খরচে কলার আইডি সুবিধা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ও নন্দনকানন টেলিফোন এক্সচেঞ্জের অধীন ১১ হাজার ল্যান্ডফোনের (বিটিটিবি) নম্বর পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তিত এসব ফোন নম্বরে বিনা খরচে কলার আইডি সুবিধা দেওয়া হবে। সোমবার বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দনকানন এক্সচেঞ্জের ৮৪০০০০ থেকে ৮৪৩৯৯৯ ও আগ্রাবাদের ৮১০০০০ থেকে ৮১৬৯৯৯ পর্যন্ত নম্বরগুলো পরিবর্তন করা হবে। এর মধ্যে নন্দনকাননের নম্বরগুলো আগের ৮৪'র পরিবর্তে শুরু হবে ২৮৬ দিয়ে। আগ্রাবাদের নম্বরগুলো আগের ৮১'র জায়গায় ২৫২ দিয়ে শুরু হবে। উভয় এক্সচেঞ্জের নম্বরগুলোর ক্ষেত্রে শেষের চার ডিজিট আগের মতই থাকবে। অর্থাৎ ৮১০০০০ নম্বরটি পরিবর্তিত হয়ে ২৫২০০০০ হবে। ৮৪০০০০ নম্বরটি হবে ২৮৬০০০০। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রাবাদ এক্সচেঞ্জের ৭১১১০০ ও নন্দনকাননের ৬২৩৩৬৬ নম্বরে অফিস সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এমএইচবি/২০১৪ ঘ.