২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে চার জন গুলিবিদ্ধসহ আহত ১৮

জমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামে সোমবার দুই পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। এর মধ্যে চার জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 11:58 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নড়াইল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামে সোমবার দুই পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। এর মধ্যে চার জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য বকুল খানের সঙ্গে জসিম উদ্দিন শেখের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের অপর ওপর হামলে পড়ে। লোহাগড়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তা হারুন জানান। সংঘর্ষে গুলিবিদ্ধ গোলাম সরোয়ার (৫৫), আতাউর রহমান (৬৫), জাহাঙ্গীর খান (২৫) ও শাহাজাদাকে (২৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাউর রহমান ও শাহজাদা হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রতিপক্ষ গ্র"পের জসিম ও তার ছেলে বন্দুক দিয়ে কমপক্ষে ৩০ রাউন্ড গুলি ছোড়ে। তবে গোলাগুলি হয়েছিলো স্বীকার করলেও কতো রাউন্ড গুলি ছোড়া হয়েছিলো তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা হারুনুর রশীদ। তিনি জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শেখ জসিম উদ্দিন, হানিফ শেখ, আনোয়ার হোসেন, এনায়েত আলী ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.