২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে প্রদীপ পূজায় শেষ হচ্ছে কঠিন চীবর দান

বৌদ্ধ ভিক্ষু সংঘকে চীবর (ধর্মীয় রং কাপড়) দান ও প্রদীপ পূজার মধ্যে দিয়ে শুক্রবার শেষ হচ্ছে কঠিন চীবর দান উৎসব। বৃহস্পতিবার ৩৪-তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু হয়। শুক্রবারই অনুষ্ঠানের মূল আয়োজন। সকালে ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পূজা ও ভিক্ষু সংঘকে পিণ্ডদান করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 07:40 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

রাঙামাটি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ ভিক্ষু সংঘকে চীবর (ধর্মীয় রং কাপড়) দান ও প্রদীপ পূজার মধ্যে দিয়ে শুক্রবার শেষ হচ্ছে কঠিন চীবর দান উৎসব। বৃহস্পতিবার ৩৪-তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু হয়। শুক্রবারই অনুষ্ঠানের মূল আয়োজন। সকালে ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পূজা ও ভিক্ষু সংঘকে পিণ্ডদান করা হয়। পাহাড়ি নারীরা ঐতিহ্যবাহী কোমড় তাঁতে বোনা চীবরগুলোকে সকালে সেলাই করার কাজ শুরু করেছেন। দুপুরের দিকে অনুষ্ঠিত হবে কঠিন চীবর দান ও ধর্মসভা। রাজবন বিহার মাঠে অনুষ্ঠেয় এ ধর্মসভায় গুরু সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) আগত ধর্মপ্রাণ হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী আদিবাসী পাহাড়ি নর-নারীকে ধর্মোপদেশ দেবেন। পরে অনুষ্ঠিত হবে প্রদীপ পূজা। কঠিন চীবর দান উৎসবকে কেন্দ্র করে রাঙামাটি এখন উৎসবের নগরী। অপর দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবান থেকে হাজার হাজার পাহাড়ি এখন শহটিতে। এ অনুষ্ঠান ঘিরে বনবিহারের আশেপাশে রকমারি জিনিসপত্রের দোকান, খাবার দোকান ও নাগর দোলা বসানো হয়েছে। উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে ব্যাপক নিরাপত্তা। প্রায় আড়াই হাজার বছর আগে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধর প্রধান শিষ্যা বিশাখা ভিক্ষু সংঘকে কঠিন চীবর দান চালু করেন। এক মাত্র পার্বত্য চট্টগ্রামেই ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা বের করে রং বস্ত্র তৈরি করে বৌদ্ধ ভিক্ষুকে দান করা হয়। এ প্রথার মাধ্যমে সব জাতি ও স