২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু

রাঙ্গামাটির রাজবন বিহারে বৃহস্পতিবার থেকে কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু হয়েছে। রাঙ্গামাটি শহরে বিরাজ করছে এখন উৎসবের পরিবেশ । শুক্রবার বৌদ্ধ ভিক্ষুদের দান করার জন্য ধর্মপ্রাণ আদিবাসীরা চীবর (ধর্মীয় পোশাক) তৈরি করছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে সব বয়সী লোকজন। অনুষ্ঠানকে ঘিরে বনবিহারের আশেপাশে রকমারি জিনিসপত্রের দোকান বসানো হয়েছে। রাঙামাটি থেকে জানাচ্ছেন সত্রং চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 03:02 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

রাঙ্গামাটি, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাঙ্গামাটির রাজবন বিহারে বৃহস্পতিবার থেকে ৩৪-তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু হয়েছে। রাঙ্গামাটি শহরে এখন উৎসবের পরিবেশ বিরাজ করছে। দু'দিনের এই অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আয়োজক কমিটি আশা করছেন। অনুষ্ঠানের প্রথম দিনে বিকাল ৩টার দিকে রাজবন বিহারের পাশে পঞ্চশীল প্রার্থনা দিয়ে বেইন ঘর উদ্বোধন করেন সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তের) প্রধান শিষ্য ইন্দ্রগুপ্ত মহাস্থবির। এর পর চরকা উদ্বোধন করেন চাকমা সার্কেলের চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ানের স্ত্রী রিতা দেওয়ান। এবারের তাঁত ঘরে ১১০টি কোমর তাঁতে প্রায় সাড়ে ৬০০ আদিবাসী ধর্মপ্রাণ নারী ২৪ ঘণ্টার মধ্যে তূলা থেকে সূতা তৈরি, বুনন, রং ও সেলাই করে চিবর (ধর্মীয় রং কাপড়) তৈরি করছেন। এই চীবরগুলো শুক্রবার ভিক্ষু সংঘের উদ্দেশে দান করা হবে। অপরদিকে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ লোকজন আসতে শুরু করেছে। এ অনুষ্ঠানকে ঘিরে বনবিহারের আশেপাশে রকমারি জিনিসপত্রের দোকান, খাবার দোকান ও নাগর দোলা বসানো হয়েছে। অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুমিয়াদের উৎপাদিত জুমের তুলার কারণে শত শত বছর ধরে এ অঞ্চলে তাঁত টিকে আছে। আমরা জুমিয়াদের এ কৃষ্টিকে প্রতিপালন করছি মাত্র। তিনি আরো বলেন, দেশের তথা বিশ্বের কোথাও গৌতম বুদ্ধের বিশাখা প্রবর্তিত ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা বের করে রং বস্ত্র তৈরি করে বৌদ্ধ ভিক্ষুকে দান করার নির্দশন নেই। কিন্তু শ্রদ্ধেয় বনভান্তের আশীর্বাদের কারণে ভগবান গৌতম বুদ্ধের সময়ে সেই পুরাতন প্রথাকে এ অঞ্চলের মানুষ নতুন করে প্রচলন করেছে। প্রচলিত এ প্রথার মাধ্যমে সব জাতি ও স