২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন সবাইকে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে : হাফিজ

বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এখন রাজনীতি নয়, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ও ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এখন রাজনীতি নয়, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ও ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসতে হবে। বুধবার দুপরে বনানীর বাসায় তিনি সাংবাদিকদের বলেন, এবারের দুর্যোগে ক্ষয়ক্ষতি ব্যাপক ও ভয়াবহ। এই দুর্যোগ মোকাবেলায় সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি সরকারের প্রতি দুর্যোগ মোকাবেলার জন্য 'খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ' গড়ে তোলার আহবান জানান। বিএনপির ত্রাণতৎপরতা সম্পর্কে তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের কেন্দ্রীয় ত্রাণদল গঠন করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনের পর প্রথম দলটি নিয়ে ভোলার উদ্দেশে রওনা হন হাফিজ। বৃহস্পতিবার মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল বরগুনায় এবং শাহ মোহাম্মদ আবুল হোসাইনের নেতৃত্বে আরেকটি দল ত্রাণ নিয়ে পটুয়াখালী যাবে। অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বাধীন বিএনপির ১৩ সদস্যের কেন্দ্রীয় ত্রাণ দলের অন্য সদস্যরা হলেন ; ড. ওসমান ফারুক, এ এইচ এম মোফাজ্জল করিম, শাহ মোহাম্মদ আবুল হোসাইন, জহিরউদ্দিন স্বপন, তাসমিনা রানা, নাসিরুল হক সাবু, ডা. আলী আজগর কোরেশী, এহসানুল কবীর, আবদুস সালাম, আব্দুল খালেক, ফিরোজ খান ও মনির হোসেন। অস্থায়ী মহাসচিব জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে ৫ লাখ টাকার ত্রানসামগ্রী দুর্গতদের জন্য নেওয়া হবে। তিনি বলেন, "সরকার দুর্গত মানুষের সহায়তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক স