২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কারাগারে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সকালে গ্রেপ্তারের পর ইমতিয়াজ চৌধুরীকে দুপুরে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর বিচার বিভাগীয় হাকিম আসাদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সকালে গ্রেপ্তারের পর ইমতিয়াজ চৌধুরীকে দুপুরে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর বিচার বিভাগীয় হাকিম আসাদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন পুলিশের সহায়তায় বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর দামপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের রেস্ট হাউজ থেকে ইমতিয়াজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। কমিশনের চট্টগ্রাম শাখার পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৭ মে কোতোয়ালি থানায় দায়ের করা বিজয় টিভির আর্থিক দুর্নীতির মামলায় ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়। কমিশন কর্মকর্তা বলেন, সিটি কর্পোরেশনের সচিব হিসাবে কর্মরত থাকার সময় ইমতিয়াজ চৌধুরী বিজয় টিভি প্রতিষ্ঠায় দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে দুদকের অনুসন্ধানে তথ্য মিলেছে। কমিশনের চট্টগ্রামের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী বাদি হয়ে গত ২৭ মে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, প্রধান প্রকৌশলী মোক্তার আলম, তৎকালীন সচিব ও বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল্লাহ এবং নাট্যকর্মী আহমেদ ইকবাল হায়দারকে আসামি করে মামলা দায়ের করেন। জুলফিকার আলী জানান, সরকারের সংশ্লিষ্ট বিভাগের অনুমতি না নিয়েই কর্পোরেশনের তহবিল থেকে পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে 'বিজয় টিভি' নামে একটি স্যাটেলাইট টিভি চ্যানেল স