সাভার, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ের শরীফবাগ এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
র্যাব-৪ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, রাত ১টার দিকে শরীফবাগের ফুলকুড়ি বিদ্যা নিকেতন নামে একটি কিন্ডারগার্টেনের পাশে বসে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় মন্টু মিয়া (৪০), মো. ওবায়দুল্লাহ (২৮) ও মহর আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি শটগান, শটগানের ৪ রাউন্ড গুলি ও একটি ছুরি পাওয়া যায়।
এ ঘটনায় বুধবার ধামরাই থানায় মামলা করা হয় বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৬ ঘ.
bdnews24