২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের চার বছর, বর্তমান কাজে টিআইবির সন্তোষ

দুর্নীতি দমন কমিশনের বর্তমান কার্যক্রম আশাব্যঞ্জক। তবে জনবল নিয়োগ ও আর্থিক কর্মকাণ্ডের ক্ষমতা পুরোপুরি কমিশনের হাতে দিতে হবে। এটা না হলে কমিশনের ভবিষ্যত কার্যক্রম প্রশ্নের মুখে পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনের বর্তমান কার্যক্রম আশাব্যঞ্জক। তবে জনবল নিয়োগ ও আর্থিক কর্মকাণ্ডের ক্ষমতা পুরোপুরি কমিশনের হাতে দিতে হবে। এটা না হলে কমিশনের ভবিষ্যত কার্যক্রম প্রশ্নের মুখে পড়বে। দুর্নীতি দমন কমিশনের চতুর্থ বছরে পা দেওয়াকে সামনে রেখে এ মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। ২১ নভেম্বর বুধবার চতুর্থ বছরে পা রাখছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক ও প্রদীপ চৌধুরী। টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনটি কারণে কমিশন প্রথম পর্যায়ে কার্যকর হয়নি। আর্থিক ও কাজের ক্ষমতা নিয়ন্ত্রিত ছিল এবং যে তিন জনকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের রাজনৈতিক সম্পৃক্ততা আছে - এমন ধারণা ছিল জনসাধারণের মাঝে। কমিশনারদের মধ্যে কোন্দল ছিল।" তিনি বলেন, বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে কমিশন গতিশীল ও কিছুটা কার্যকর হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। দুর্নীতির বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জনবল নিয়োগের ক্ষমতা ও আর্থিক কর্মকাণ্ডের ক্ষমতা পুরোপুরি কমিশনের হাতে দিতে হবে। এটা না হলে কমিশনের ভবিষ্যত কার্যক্রম প্রশ্নের মুখে পড়বে। বিলুপ্ত ব্যুারোর লোকজনকে যথাযথ বাছাই করে কমিশনে আনা উচিত। কমিশনার মো. হাবিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জনবল নিয়োগ ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সরকার এতে নীতিগতভাবে অনুমোদনও দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কমিশনের বর্তমান যে অবস্থান তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্বীকার করার উপায় নেই প্রথম দু' বছরে কমিশন কার্যকর কিছু করতে পারেনি। দেখাবার মতো কিছুই নেই। যাও দু'একটা কাজ হয়েছে তাও আইনের চোখে প্রশ্নবিদ্ধ। বিধি ছাড়াই মামলা দায়ের করা হয়েছে। প্রথমদিকে বিলুপ্ত ব্যুরোর লোকজনকে আইনি পদ্ধতিতে যাচাই বাছাই না করে কমিশনের কাজে লাগানো হয়েছে। এমনকী তাদের তদন্তের দায়িত্বও দেওয়া হয়েছিল। এ সবই প্রশ্নবিদ্ধ। এ নিয়ে কমিশনের ভেতরে মতভেদও ছিল।" বর্তমান কমিশন সম্পর্কে তিনি বলেন, বর্তমান কমিশন দৃশ্যমান অনেক কিছুই করেছে। প্রথম কমিশনের কাছ থেকে জনগণ এ ধরনের কাজই আশা করেছিল। এক নজরে কমিশনের তিন বছর ২১ নভেম্বর ২০০৪ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত ঘোষণা করে কমিশন গঠন করা হয়। এর আগে ২০০৪ সালের ২৩ ফেব্র"য়ারি রাষ্ট্রপতি 'দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪'-এ সম্মতি দেন। যাত্রা শুরু হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশনের। তবে প্রথম দুই বছরে কমিশনের পথচলা মসৃণ ছিল না। দুর্নীতির বিরুদ্ধে কমিশন কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৭ ফেব্র"য়ারি কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খাঁন ও কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান মিঞা পদত্যাগ করেন। ১১ ফেব্র"য়ারি অপর কমিশনার মনিরউদ্দিন আহমেদ ব্যক্তিগত সহকারী গোলাম শাহরিয়ারের মাধ্যমে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। ১৮ ফেব্র"য়ারি কমিশনের তৎকালীন সচিব দেলোয়ার হোসেন সন্দেহভাজনদের একটি তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের নাম যুক্ত করে তাদের নিজ নামে ও স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব ৭২ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার নোটিশ দেয়। প্রথম তালিকা ছাড়াও কমিশন পরবর্তীতে আরও কয়েক দফায় প্রায় দুই শতাধিক সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে তাদের সম্পত্তির হিসাব জমা দিতে বলে। তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরি চেয়ারম্যান হিসাব্ে যোগদান করেন ২৫ ফেব্র"য়ারি। তার সঙ্গে কমিশনার হিসাবে যোগ দেন অবসরপ্রাপ্ত জেলা জজ মো. হাবিবুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আবুল হাসান মনজুর মান্নান। ২৫ ফেব্র"য়ারি কমিশনের কার্যালয়ে সম্পদের বিবরণ জমা দিতে এসে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম, ঢাকা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার আবদুল কাইয়ুম, সাবেক বিদ্যুৎ সচিব আনহ আখতার হোসেন। কমিশন সূত্রে জানা গেছে, সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকা থেকে ১০০টি মামলা দায়ের করেছে। কমিশন অভিযোগপত্র জমা দিয়েছে ৫৮টি মামলার। এর মধ্যে রায় হয়েছে ১৭টি মামলার। বর্তমানে বিচারাধীন আছে ৪১টি মামলা। সাবেক মন্ত্রী মো. নাসিম, ব্যারিস্টার নাজদুল হুদা, মীর নাসির, আমানউল্লাহ আমান, মহীউদ্দীন খান আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক সাংসদ আলী আজগর লবি, মঞ্জুরুল আহসান মুন্সী, আওয়ামী লীগ নেতা পংকজ দেবনাথ, সিবিএ নেতা ফিরোজ মিয়াকে র্দুর্নীতির দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/পিসি/এমএ/২০৩০ ঘ.