২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় আইনজীবী গ্রেপ্তার

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য মো. জুলফিকার আলী (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 08:43 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নড়াইল, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য মো. জুলফিকার আলী (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়াইল পুলিশ সোমবার সন্ধ্যায় যশোর জেলা শহর থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার ওই আইনজীবীকে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠিয়েছে। অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ এনে জুলফিকার আলীর বিরুদ্ধে গত ১১ নভেম্বর নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার প্রথম স্ত্রী লাভলী ইয়াসমীন। সে মামলায়ই ওই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআআই) আরিফুর রহমান। তিনি ওই মামলার তদন্ত কর্মকর্তা। এজাহারের উদ্ধৃতি দিয়ে আরিফুর রহমান জানান, মো. জুলফিকার আলী ১৯৯৭ সালে নড়াইল শহরের ভওয়াখালী গ্রামের আবুল খায়ের মোল্যার মেয়ে স্কুলশিক্ষিকা লাভলী ইয়াসমিনকে বিয়ে করেন। তাদের একটি ছেলেও রয়েছে। প্রথম স্ত্রীর ছাড়াই স