ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'পিনাকী দাস ও টিএসসির ঘাস'। একমাত্র গ্রন্থ 'রাশপ্রিন্ট' এর উৎসর্গপত্রে এই বাক্যটি লিখেছিলেন সাংবাদিক ও সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরী। সোমবার সেই শিক্ষক-ছাত্র কেন্দ্র তথা টিএসসি চত্বরেই রাখা হয়েছিল তার মরদেহ। সাংবাদিক, শিল্পী ও অসংখ্য গুণগ্রাহী শেষবারের মতো এখানেই শ্রদ্ধা নিবেদন করেছেন তার প্রতি।
১৬ নভেম্বর রাতে অসুস্থ অবস্থায় সঞ্জীব চৌধুরীকে মিরপুরের আল হেলাল হাসপাতাল থেকে বসুন্ধরার অ্যাপলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে বিশেষ ব্যবস্থায় তার চিকিৎসা চলতে থাকে। তখনো নিকটাত্মীয় ও স্বজনেরা আশা করছিলেন হয়তো শেষ মুহূর্তে বেঁচে যাবেন তিনি। কিন্তু রাত ১২টা ১০ মিনিটে শেষ আশাটুকু নিবে যায়। তার শরীর থেকে ভেন্টিলেশন নল সরিয়ে নেয় চিকিৎসকের নির্বিকার হাত।
উপস্থিত নিকটজনদের মধ্য থেকে সঞ্জীব চৌধুরীর সহশিল্পী বাপ্পা মজুমদারকে ডেকে চিকিৎসক জানান তাদের অপরাগতার কথা। অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার বিপাশ চন্দ্র রায় জানান, ঠিক ১২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
মুহুর্তে শোকের হাহাকার ছড়িয়ে পরে হাসপাতাল চত্বরে। রাতেই এই খবর ছড়িয়ে পরে সহকর্মী ও গুণগ্রাহীদের মাঝে। হাসাপাতালে ছুটে যান অনেকেই। ছুটে আসেন উপস্থাপক আবদুন নুর তুষার, শিল্পী জেমস, পার্থ বড়
bdnews24