২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ নির্ণয়ে তদন্ত কমিটি গঠন

ঘূর্ণিঝড়ের পর ১৬ নভেম্বর দুই দফা জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয় ও সুপারিশের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --ঘূর্ণিঝড়ের পর ১৬ নভেম্বর দুই দফা জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয় ও সুপারিশের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গ্রিড ট্রান্সমিশন বিশেষজ্ঞ এ এন এম রিজওয়ানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুল হাসান ও ড. এম শাহনেওয়াজ আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খিজির খান, ডেসা ও আরইবির সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মঈন উদ্দিন এবং পিজিসিবি-র পরিচালক (কারিগরি) রুহুল আমিন। কমিটি গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয় ছাড়াও সম্ভাব্য কি ব্যবস্থা নেওয়া হলে বিপর্যয় এড়ানো যেতো সে বিষয়েও মতামত দেবে। ভবিষ্যতে নিরবচ্ছিন্নভাবে গ্রিড পরিচালনার লক্ষ্যে সুনির্দিষ্ট সুপারিশও দেবে এ কমিটি। রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন পেশ করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০০৩ঘ.