টাকা ফেরত দিয়ে মামলা থেকে রেহাই পেলেন সালমান-সোহেল
প্লট বিক্রির নামে নেওয়া টাকা ফেরত দিয়ে দুটি প্রতারণা মামলা থেকে অব্যহতি পেলেন শিল্পপতি সালমান এফ রহমান ও তার ভাই সোহেল এফ রহমান। বাদী আবু মোহাম্মদ সাঈদ ও মো. মোশারফ হোসেন রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পেশ করা দুটি হলফনামায় জানান, আসামিরা 'প্রতারণা করে নেওয়া' মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা তাদের ফেরত দিয়েছেন।
