২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ত্রাণ পাঠিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

ঘূর্ণিঝড় বিধ্বস্ত বরিশাল এলাকায় ত্রাণ সামগ্রী এবং একটি চিকিৎসক দল পাঠিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার সকালে ওয়ার্ড কমিশনার ছালেহ আহমদ ও ইকবাল হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি দল বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 07:46 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় বিধ্বস্ত বরিশাল এলাকায় ত্রাণ সামগ্রী এবং একটি চিকিৎসক দল পাঠিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার সকালে ওয়ার্ড কমিশনার ছালেহ আহমদ ও ইকবাল হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি দল বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্গত মানুষদের বিতরণের জন্য ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ৫ হাজার প্যাকেট খাবার স্যালাইন, ৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, একশটি লুঙ্গি, একশটি শাড়ি, এক হাজারটি শীতবস্ত্র, চাল, গুঁড়, চিড়া, মুড়ি, মোমবাতি, দেয়াশলাই পাঠানো হয়েছে। দুর্গত মানুষদের চিকিৎসায় তিন জন চিকিৎসকও ওই দলে রয়েছেন বলে সাইফুদ্দিন আহমেদ জানান। তিনি আরো জানান, এসব ত্রাণ বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩৪০ ঘ.