২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ভোটারদের ছবি তোলা শুরু

নড়াইল পৌরসভার তিনটি ওয়ার্ডে ভোটারদের ছবি তোলা ও নিবন্ধনের কাজ রোববার শুরু হয়েছে। জেলা শহরের বরাশুলা শিশু সদন কমপ্লেক্স কেন্দ্রে কার্যক্রম উদ্বোধন করেন সেনা কর্মকর্তা কর্নেল স ম গোলাম আম্বিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 06:36 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

নড়াইল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নড়াইল পৌরসভার তিনটি ওয়ার্ডে ভোটারদের ছবি তোলা ও নিবন্ধনের কাজ রোববার শুরু হয়েছে। জেলা শহরের বরাশুলা শিশু সদন কমপ্লেক্স কেন্দ্রে কার্যক্রম উদ্বোধন করেন সেনা কর্মকর্তা কর্নেল স ম গোলাম আম্বিয়া। পৌরসভার ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকার কাজ আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। গত ২ নভেম্বর থেকে নড়াইল পৌরসভার ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৩০ ঘ.