চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় দারোগাহাটে রোববার সকালে ট্রাকের ধাক্কায় শফিকুল আলম(২৬) নামে এক যুবক মারা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে বড় দারোগাহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় শফিকুল গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে এলে সকাল ৯টার দিকে সে মারা যায়।
শফিকুলের বাড়ি মিরসরাইয়ের বালিহাতী গ্রামে। তারা বাবার নাম শামসুল আলম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২০২ ঘ.
bdnews24