২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃতের সংখ্যা ১৮৬০

ঘূর্ণিঝড় সিডরে মৃতের সংখ্যা আরো বাড়ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ রোববার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৮৬০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। (আপডেট-৮)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 07:26 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর তৃতীয় দিনেও মৃতের সংখ্যা বেড়েছে। রোববার সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসাব মতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬০ এ । খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত পাওয়া শেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১৮৬০ । এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা উইং শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ হাজার ৭২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। উইং-এর পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) বিগ্রেডিয়ার জেনারেল কাজী আবিদুস সামাদ শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড়ে বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ঝালকাঠি জেলা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে ৩৮৫ জন, বরগুনায় ৪৭৪ জন, বাগেরহাটে ৪৬০ জন ও পিরোজপুরে ১৩৪ জন মারা গেছে। তিনি বলেন, "মৃতের সঠিক সংখ্যা পাওয়া কঠিন। এই পরিসংখ্যান আমাদের নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে পাওয়া। এর সঙ্গে সরকারি হিসাবের কিছুটা পার্থক্য থাকতে পারে।" এর আগে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় শনিবার রাত ৮টা পর্যন্ত ১৫৯৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের ওই সময়ের তথ্য অনুযায়ী খুলনায় ১৪, সাতক্ষীরায় ১১, বাগেরহাটে ৬১০, বরিশালে ৮৩, ঝালকাঠিতে ৩৪, পিরোজপুরে ১৮৫, বরগুনায় ২৭৫, ভোলায় ২৩, পটুয়াখালিতে ২৬১, লক্ষ্মীপুরে ২, চাঁদপুরে ৪, চট্টগ্রামে ১, যশোরে ১, ফরিদপুরে ১০, গোপালগঞ্জে ২৬, মাদারীপুরে ৩০, শরীয়তপুরে ১৫, রাজবাড়ীতে ১, মুন্সীগঞ্জে ৪, নারায়ণগঞ্জে ২ ও ঢাকায় ৪ জন মারা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/এসএম/জিএমএ/জেকে/এমএসবি/এসকে/এএইচডি/এএল/জিএনএ/১১০০ ঘ.