২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার দুই

টেকনাফের একটি আবাসিক হোটেল থেকে মিয়ানমারের এক নাগরিকের কাছ থেকে ১২শ' ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ওই মিয়ানমার নাগরিকের এক বাংলাদেশি সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের দাম প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 05:04 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

কক্সবাজার, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টেকনাফের একটি আবাসিক হোটেল থেকে মিয়ানমারের এক নাগরিকের কাছ থেকে ১২শ' ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ওই মিয়ানমার নাগরিকের এক বাংলাদেশি সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের দাম প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেকনাফের হোটেল স্কাই ভিউতে অভিযান চালিয়ে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ মিয়ানমারের মংডু টাউনশীপের হাড়িপাড়ার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ হোসেন ওরফে কালাবদাকে (৩০) আটক করে। তার দেহ তল্লাশি করে ১২ শ' নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওই কক্ষ থেকে কালাবদার বাংলাদেশি সহযোগী টেকনাফ শাহ পরীরদ্বীপ ইউনিয়নের আবুল হোসেনের ছেলে আবদুল কাইয়ুমকেও (১৮) গ্রেপ্তার করা হয়।" জসিম উদ্দিন জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তার দু'জনকে টেকনাফ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২৫৩ ঘ.