২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিনে আটকা পড়া ৬৮ পর্যটক টেকনাফে ফিরেছেন

ঘূর্ণিঝড়ে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকরা শনিবার বিকেলে টেকনাফ ফিরে এসেছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল সাড়ে ৫টার দিকে সেন্টমার্টিনে আটকে পড়া ৬৮ জন পর্যটক টেকনাফ পৌঁছেছেন। এদের মধ্যে ম্যাকস নামের একজন ফরাসি পর্যটকও আছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 04:50 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

কক্সবাজার, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকরা শনিবার বিকেলে টেকনাফ ফিরে এসেছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল সাড়ে ৫টার দিকে সেন্টমার্টিনে আটকে পড়া ৬৮ জন পর্যটক টেকনাফ পৌঁছেছেন। এদের মধ্যে ম্যাকস নামের একজন ফরাসি পর্যটকও আছেন।" তিনি জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠায় গত ১৪ নভেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়। শনিবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আটকা পড়া পর্যটকরা একটি জাহাজে করে ফিরে আসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২৪৫ ঘ.