২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার বান্দরবান ও রাঙ্গামাটি সফর স্থগিত

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের বান্দরবান ও রাঙ্গামাটিতে দুদিনের সরকারি সফর স্থগিত করা হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার তার এ দু'জেলা সফর করার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

বান্দরবান, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের বান্দরবান ও রাঙ্গামাটিতে দুদিনের সরকারি সফর স্থগিত করা হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার তার এ দু'জেলা সফর করার কথা ছিল। শুক্রবার রাতে বান্দরবান জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দ জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবাহাওয়ার কারণে প্রধান উপদেষ্টার সফর স্থগিত করা হয়েছে। সুবিধামতো সময়ে তার পার্বত্যাঞ্চল সফর পুননির্ধারণ করা হবে। তবে শনিবার পর্যন্ত সফর বাতিল সংক্রান্ত আনুষ্ঠানিকভাবে ফ্যাক্স বার্তা বান্দরবানে আসেনি বলে জানান তিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএ/২০১৪ঘ.