২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুর্নিদুর্গতদের জন্য আন্তর্জাতিক সাহায্যের আশ্বাস

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘুর্নিঝড়ের শিকার মানুষদের জন্য "গভীরতম সহানুভূতি" ব্যক্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক শুক্রবার ওয়াশিংটনে এক লিখিত বিবৃতি পাঠ করে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ঘুর্ণিদুর্গত মানুষের জন্য গভীরতম সহানুভূতি জানাচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 11:49 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, ১৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘুর্নিঝড়ের শিকার মানুষদের জন্য "গভীরতম সহানুভূতি" ব্যক্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক শুক্রবার ওয়াশিংটনে এক লিখিত বিবৃতি পাঠ করে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ঘুর্ণিদুর্গত মানুষের জন্য গভীরতম সহানুভূতি জানাচ্ছে।" তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এ বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার ও দাতা সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত। ম্যাককরম্যাক বিবৃতিতে আরো বলেন, আগে থেকেই বিদ্যমান জরুরি মার্কিন সাহায্য ঘূর্নিঝড়ের ক্ষয়ক্ষতির ধাক্কা লাঘব করায় সাহায্য করছে। এদিকে জাতিসংঘের জরুরি সাহায্য ত্রাণ বিষয়ক সমন্বয়কারী জন হমস নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, "ক্ষয়ক্ষতির মাত্রা হবে খুবই মারাত্মক। সারা দেশই এ ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান প্রয়োজনগুলো হবে খাদ্য, আশ্রয় আর স্বাস্থ্যসেবা।" জন হমস বলেন,রোমভিত্তিক বিশ্ব খাদ্য কর্মসূচি উচ্চ খাদ্যপ্রাণসম্পন্ন ৯৮ মে. টন বিস্কুট সাহায্য পাঠাচ্ছে যা ৪ লাখ মানুষের তিনদিনের খাদ্যের চাহিদা মেটাবে। এছাড়া জাতিসংঘ তার জরুরি তহবিল থেকে বেশ কয়েক মিলিয়ন ডলার পাঠানোর জন্যও প্রস্তুত বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/০৫৩০ঘ.