২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমিনুল মউজদীন ও স্ত্রী-পুত্রের দাফন সম্পন্ন

সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও কবি দেওয়ান মমিনুল মউজদীন ও তার স্ত্রী-পুত্রের দাফন শুক্রবার সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটায় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে নামাজে জানাজা শেষে তেঘরিয়ার পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

সিলেট, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও কবি দেওয়ান মমিনুল মউজদীন ও তার স্ত্রী-পুত্রের দাফন শুক্রবার সম্পন্ন হয়েছে। দুপুর আড়াইটায় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে নামাজে জানাজা শেষে তেঘরিয়ার পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রায় ২০ হাজার মানুষ তাদের জানাজায় অংশ নেন। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক সাংসদ সুলতান মুহাম্মদ মনসুর আহমদ, সাবেক সাংসদ দেওয়ান সামসুল আবেদীন প্রমুখ। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় মরমী কবি হাসন রাজার নাতি দেওয়ান মমিনুল মউজদীন, তার স্ত্রী ও ছোট ছেলে নিহত হন। বৃহস্পতিবার রাতে তাদের লাশ সুনামগঞ্জ শহরের বাসায় নিয়ে আসা হয়। শুক্রবার সকাল থেকে শত শত মানুষ তাদের শেষবারের মতো দেখার জন্য ভিড় জমান। এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা দুপুরে সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বরে প্রয়াত চেয়ারম্যানের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১০৩ ঘ.