যশোর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুই বছরের বেশি সময় পর যশোরে ১৭ আগস্ট মামলার অভিযোগ গঠন হয়েছে।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির বোমা হামলার ঘটনায় যশোরে দায়ের করা মামলাটির অভিযোগ গঠন হয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানের আদালতে।
ওই হামলায় অভিযুক্ত করা হয়েছে তিন জেএমবি সদস্যকে। তারা হলেন, মোজাফফর হোসেন লিটন, তুহিনুল ইসলাম, রাকিব ও মতিয়ার রহমান। অভিযোগ গঠনের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারভুক্ত আসামি জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাই ও আতাউর রহমান সানির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অভিযোগ গঠন শেষে আদালত আগামী ৭ ফেব্র"য়ারি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১১ ঘ.
bdnews24