ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলার জন্য উপকূলীয় জেলাগুলোর সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে এসব জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খুলে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বলেন, "বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাড়ে ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উপকূলীয় ১৫ টি জেলার ৫০ টি উপজেলায় ২ হাজার ১৪৮ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও প্রয়োজনে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য সব সরকারি অফিস ও বিদ্যালয়গুলো প্রস্তুত রাখা হয়েছে।"
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় সভা হয়। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে
bdnews24