২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে পাঁচটি বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহ জেলায় বৃহস্পতিবার পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 02:18 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহ জেলায় বৃহস্পতিবার পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আইচ্যা গ্রাম থেকে দুপুরে তিনটি তাজা বোমা উদ্ধার করে র‌্যাব। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইচ্যা গ্রামের আবু তালেবের বাথান বাড়ির কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো পাওয়া যায়। র‌্যাব সেগুলো উদ্ধার করে থানায় দিয়ে যায়। ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলার ভাটই বাজারের পাশ থেকে বিকালে দুটি তাজা বোমা উদ্ধার করে র‌্যাব। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প অধিনায়ক মেজর আসলাম জানান, বোমাগুলো একটি বালির গাদার ভেতর লুকিয়ে রাখা ছিল। সন্ত্রাসীরা অপরাধ ঘটানোর জন্য বোমা দুটি লুকিয়ে রাখে বলে র‌্যাবের ধারণা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১২ ঘ.