২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ির শোরুমে আগুন

নগরীর মুরাদপুর এলাকায় একটি গাড়ির শোরুমে সোমবার বিকালে আগুন লাগে। এতে পাঁচটি গাড়ি পুড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর মুরাদপুর এলাকায় একটি গাড়ির শোরুমে সোমবার বিকালে আগুন লাগে। এতে পাঁচটি গাড়ি পুড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন। দমকলকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে ইদ্রিস মোটরের শোরুমের পেছনের অংশের ওয়ার্কশপে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শোরুমে রাখা পাঁচটি আমদানি করা রিকন্ডিশন্ড গাড়িকে গ্রাস করে। এতে দুটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে যায়। একটি মাইক্রোবাস ও একটি কারের আংশিক ক্ষতি হয়। ইদ্রিস মোটরসের মালিক মো. ইদ্রিস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শোরুমের এক পাশে ওয়ার্কশপে কাজ করার সময় হঠাৎ করেই আগুন ধরে যায়। দমকলকর্মী বিশু দাস জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি গিয়ে এক ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে মো. ইদ্রিস জানিয়েছেন। তবে দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৫৭ ঘ.