২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিকমুক্তি নেই সেই অন্ধকারের জীবন থেকে

অভাবের সুযোগ নিয়ে পাচারকারীরা প্রলোভন দেখিয়ে দরিদ্র মেয়েদের পাঠায় পতিতপল্লীর অন্ধকার জীবনে। এরপর সেখান থেকে আর ফেরা সম্ভব হয়না তাদের পক্ষে। দুঃসহ জীবনের জালে বন্দি হয়ে কাটে তাদের অসহায় দিনরাত্রি। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় কিস্তিতে পতিতালয়ে ঠাঁই হওয়া নারীদের সম্পর্কে জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 11:22 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-অভাবের সুযোগ নিয়ে পাচারকারীরা নানান প্রলোভন দেখিয়ে দরিদ্র মেয়েদের পাঠায় যৌনপল্লীর নিষিদ্ধ জীবনে। এরপর ওই জীবন থেকে আর ফেরা সম্ভব হয়না তাদের পক্ষে। দুঃসহ জীবনের জালে বন্দি অসহায় এসব নারী এক সময়ে বাধ্য হয়ে মেনে নেয় পতিতালয়ের নির্মমতাকে। তৈরি পোশাক কারখানার শ্রমিক সামিনাকে (আসল নাম নয়) পরিচিত এক নারী ভালো চাকরির কথা বলে বিক্রি করে দেয় নিষিদ্ধপল্লীতে। শুরু হয় তার অন্ধকার জীবন। সামিনা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পতিতালয়ের সর্দারনী বলেছে, তাকে কেনার জন্য খরচ হওয়া ২০ হাজার টাকা শোধ না হওয়া পর্যন্ত দেহ ব্যবসায় থাকতে হবে। প্রথম দিকে সর্দারনীর কথা না শোনায় চলত নির্মম নির্যাতন। পরে অন্ধকার জীবনের বাস্তবতা ধীরে ধীরে সয়ে আসতে শুরু করে। সামিনার মতো আরও অনেক মেয়ে পতিতালয়ে আসার পর নির্যাতনের মুখে শেষ পর্যন্ত বাধ্য হয় দেহ ব্যবসার পেশা গ্রহণ করতে। পাচারের মাধ্যমে পতিতালয়ে বিক্রি হওয়া নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পতিতালয়ে বিক্রির পর সর্দারনী প্রথমে মেয়েদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। তাদের দেওয়া হয় দামি জামা-কাপড়, খাবার ও গয়না। অনেক সময় নিজের মৃত মেয়ের সঙ্গে 'চেহারার মিল আছে' বলে নতুন মেয়েদের মন জয় করতে বাড়তি যত