২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবুরকে যশোর কারাগারে স্থানান্তর

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে সোমবার খুলনা কারাগার থেকে যশোর কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

খুলনা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে সোমবার খুলনা কারাগার থেকে যশোর কারাগারে স্থানান্তর করা হয়েছে। খুলনার জেল সুপার মোহাম্মদ সোলায়মান দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। টানা আট দিনের রিমান্ড শেষে তৈয়েবুর রহমানকে রোববার কারাগারে পাঠানো হয়েছিল। গত ২ নভেম্বর ঢাকার গুলশানের বাসা থেকে তৈয়েবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর ঠিক একদিন আগেই খুলনা সদর থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। ওই মামলায় মেয়রকে গ্রেপ্তার দেখিয়ে গত রোববার খুলনার আদালতের মাধ্যমে মেয়রকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। দ্বিতীয় দফায় তাকে আরো তিন দিন রিমান্ডে নেয়া হয়। এরই মধ্যে মেয়রের খুলনার বাসায় তল