২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখানোর পরামর্শ

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকার ওপর বিরাজমান নিম্নচাপটি ঘনীভূত হয়ে সোমবার সকাল ছয়টায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের যথাক্রমে প্রায় এক হাজার ৩৬০ কিলোমিটার ও এক হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দরের এক হাজার ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকার ওপর বিরাজমান নিম্নচাপটি ঘনীভূত হয়ে সোমবার সকাল ছয়টায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের যথাক্রমে প্রায় এক হাজার ৩৬০ কিলোমিটার ও এক হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দরের এক হাজার ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে ঘুরে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে। নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৫০ কিমি থেকে বেড়ে ৬০ কিমি হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এছাড়া গভীর সমুদ্রে না যাবারও নির্দেশ দেওয়া হয়েছে তাদের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৫০৫ঘ.