২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসার সুস্থ প্রতিযোগিতা সৃষ্টিতে আইন হচ্ছে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করতে 'কম্পিটিশন ল' ইন বাংলাদেশ' শিরোনামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকীমের নেতৃত্বে গঠিত ১২ সদস্যের একটি কমিটি এ আইনের একটি প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 08:05 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করতে 'কম্পিটিশন ল' ইন বাংলাদেশ' শিরোনামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকীমের নেতৃত্বে গঠিত ১২ সদস্যের একটি কমিটি এ আইনের একটি প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী এ আইনের আওতায় একটি স্থায়ী কমিশন গঠন করা হবে। এ কমিশনের প্রধান কাজ হবে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান যাতে বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। এছাড়া অনিয়মের দায়ে অভিযুক্ত ব্যবসায়ীদের জরিমানা করার ক্ষমতা থাকবে কমিশনের। বানিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য। এ প্রসঙ্গে আইনের খসড়া প্রণয়ন কমিটির প্রধান গোলাম মোস্তাকীম রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসায়ীদের মধ্যে সুস্থ ও যৌক্তিক প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে কম্পিটিশন ল' প্রণয়ন করা হচ্ছে। এ আইনটি বাস্তবায়ন করা হলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ নিশ্চিত হবে।" গোলাম মোস্তাকীম আরো বলেন , " এ আইনের অন্যতম প্রধান কাজ হচ্ছে দুইটি বড় প্রতিষ্ঠান একজোট হয়ে যাতে অহেতুক জিনিষপত্রের দাম বাড়াতে না পারে এবং বাজারে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। এ সমস্ত কাজ পরিচালনার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়। সুস্থ বাজারের পরিপ