২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আইন করবে নরওয়ে ও সুইডেন

বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ থেকে জনশক্তি আমদানির জন্য একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে নরওয়ে ও সুইডেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী রোববার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। নর্ডিক অঞ্চলের দেশগুলোতে পাঁচ দিনের সফর শেষে উপদেষ্টা শনিবার দেশে ফেরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ থেকে জনশক্তি আমদানির জন্য একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে নরওয়ে ও সুইডেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী রোববার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। নর্ডিক অঞ্চলের দেশগুলোতে পাঁচ দিনের সফর শেষে উপদেষ্টা শনিবার দেশে ফেরেন। ইফতেখার আহমেদ বলেন, "নিম্ন জন্মহার ও বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় নরওয়ে ও সুইডেন বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ থেকে জনশক্তি নিতে ইচ্ছুক। এজন্য আগামী বছর তারা একটি আইন পাশ করবে।" বাংলাদেশের প্রকৌশলীরা নরওয়েতে কাজ পেতে পারেন বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ইংরেজি ভাষা ও তথ্য-প্রযুক্তি বিষয়ে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে দেশ দুটির আগ্রহ রয়েছে। তিনি আরও জানান, লিবিয়াও বাংলাদেশ থেকে আরও দুহাজার শ্রমিক নিতে পারে। এছাড়া, জনশক্তি রপ্তানির জন্য সরকার সাতদফা পরিকল্পনা নিয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, পরিকল্পনা অনুসারে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, রাশিয়া, রুমানিয়া, পোল্যান্ড ও কানাডায় জনশক্তি রপ্তানি করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও লিবিয়াতেও জনশক্তি রপ্তানির চেষ্টা করবে সরকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২০৫০ ঘ.