২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্কতা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার সৃষ্ট লঘুচাপটি রোববার সকালের দিকে সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 01:21 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার সৃষ্ট লঘুচাপটি রোববার সকালের দিকে সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় বলা হয়, নিম্নচাপটি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৪১৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণে এবং মংলা বন্দর থেকে ১ হাজার ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা ঝড়ো বা দমকা হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৯১৫ ঘ.