২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে মহাসড়কে নসিমন-করিমন চলাচল নিষিদ্ধ

যশোরের মহাসড়কগুলোতে নসিমন-করিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রোববার জেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 10:58 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

যশোর, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরের মহাসড়কগুলোতে নসিমন-করিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রোববার জেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন যৌথবাহিনী যশোর ক্যাম্পের মেজর আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ, বাসমালিক সমিতির সভাপতি ভূষণ বোস, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। সভায় যশোর-খুলনা, যশোর-চুকনগর, যশোর-বেনাপোল, যশোর-ঝিনাইদহ, যশোর-মাগুরা ও যশোর-নড়াইল সড়কে নসিমন-করিমন চলাচল নিষিদ্ধ করা হয়। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। জেলা শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নড়াইল সড়কে অবৈধ নসিমন-করিমন বন্ধের দাবিতে রোববার বাস শ্রমিকরা ধর্মঘট শুরু করলে জেলা প্রশাসন ওই বৈঠক ডাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫১ ঘ.