২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা পৌরভবনে চুরি

নেত্রকোনা পৌরসভার হিসাব-রক্ষণ বিভাগের স্ট্রং-রুম ভেঙে বৃহস্পতিবার রাতে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 08:53 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নেত্রকোনা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা পৌরসভার হিসাব-রক্ষণ বিভাগের স্ট্রং-রুম ভেঙে বৃহস্পতিবার রাতে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে। সাত মাস আগেও হিসাব রক্ষণ বিভাগে চুরি হয়েছিলো। পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, গভীর রাতে স্ট্রং-রুমের তালা ভেঙে নগদ টাকা ও নথিপত্র চুরি হওয়ার ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে একাধিক পৌর কমিশনার নাম প্রকাশ না করা শর্তে জানান, ব্যবস্থাপনায় অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা ও কর্তব্য অবহেলার কারণেই এক বছরে দুই বার চুরির ঘটনা ঘটেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪৪০ ঘ.