২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ফেনসিডিলসহ দু'জন গ্রেপ্তার

শহরের ভায়না মোড় বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার ৩২ বোতল ফেনসিডিলসহ আব্দুস সালাম (২৪) ও রফিকুল ইসলাম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 08:59 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

মাগুরা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের ভায়না মোড় বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার ৩২ বোতল ফেনসিডিলসহ আব্দুস সালাম (২৪) ও রফিকুল ইসলাম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বাড়ি ঝিনাইদাহের ফুলবাড়ি গ্রামে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দু'মাদক ব্যবসায়ী ঝিনাইদহ থেকে বিক্রির জন্য ফেনসিডিলগুলো মাগুরায় নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের দেহ তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৪৫৫ ঘ.