২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপমহাদেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক ডা. জোহরা কাজী মারা গেছেন

উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজী বুধবার ঢাকার গুলশানের বাসভবনে মারা গেছেন । মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 07:11 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজী বুধবার ঢাকার গুলশানের বাসভবনে মারা গেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। ডা. জোহরা কাজী ১৯৩৫ সালে দিল্লির লেডি হার্ডিং মেডিকেল কলেজ থেকে চিকিৎসক হিসেবে ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 'ভাইসরয় মেডেল' লাভ করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) ধাত্রীবিদ্যা চিকিৎসক হিসেবে যোগদান করেন এবং ওই বিভাগের প্রধান ছিলেন। বুধবার গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ এশার নামাজের পর বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার চিকিৎসক ডা. কাজী সাত্তারের মেয়ে এবং নরসিংদীর সাবেক সাংসদ প্রয়াত রাজিউদ্দিন ভুঁইয়ার স্ত্রী। তিনি নি:সন্তান ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ডা. জোহরা কাজীর প্রত্যক্ষ অবদান ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এমএ/১৩০০ঘ.