২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও দু'দফা মৃদু ভূমিকম্প

দুপুরের শক্তিশালী ভূকম্পনের পর বুধবার বিকালে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় আরও দুবার মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. আনোয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পৌনে তিনটায় এবং বিকাল সোয়া তিনটায় আরও দু'দফা ভূমকম্পন অনুভূত হয়। ২টা ৪৫ মিনিট ৫৩ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকার আগারগাঁও থেকে ৩৫৮ কিলোমিটার ও চট্টগ্রামের আমবাগান থেকে ১৯১ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 04:49 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুপুরের শক্তিশালী ভূকম্পনের পর বুধবার বিকালে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় আরও দুবার মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. আনোয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পৌনে তিনটায় এবং বিকাল সোয়া তিনটায় আরও দু'দফা ভূমকম্পন অনুভূত হয়। ২টা ৪৫ মিনিট ৫৩ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকার আগারগাঁও থেকে ৩৫৮ কিলোমিটার ও চট্টগ্রামের আমবাগান থেকে ১৯১ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৫। অন্যদিকে, বিকাল ৩টা ১৯ মিনিট ৪০ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পের কেন্দ্র ছিল আগারগাঁও থেকে ২৬৩ কিলোমিটার ও আমবাগান থেকে ৮৪ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। তবে মাত্রায় কম হওয়ায় এবং খুবই অল্প সময়ের জন্য অনুভূত হওয়ায় ভূকম্পনের সময়কাল ও দিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মো. আনোয়ার জানান, দুপুরের মাঝারী ভূমিকম্পের পরবর্তী 'শক' হিসাবে এ দুটি ভূমিকম্প হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দুপুর ১টা ১০ মিনিটে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়িসহ আশেপাশের এলাকায় অনুভূত এই ভূমিকম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২২৩২ ঘ.