২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় চট্টগ্রামে দুজনের ১৭ বছর করে কারাদণ্ড

পটিয়া থানার অস্ত্র মামলায় মঙ্গলবার দুজনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পরেশ চন্দ্র শর্মা এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- আরিফুর রহমান প্রকাশ আরিফ ও মোহাম্মদ জীবন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামিকে খালাস দওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটিয়া থানার অস্ত্র মামলায় মঙ্গলবার দুজনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পরেশ চন্দ্র শর্মা এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- আরিফুর রহমান প্রকাশ আরিফ ও মোহাম্মদ জীবন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামিকে খালাস দওয়া হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি এনামুল হক চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার মামলায় আসামিদের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি জানান, চলতি বছরের ১৮ মার্চ পটিয়ার বারৈপাড়ায় অস্ত্র কেনাবেচার সময় র‌্যাব সদস্যরা আরিফ ও জীবনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় র‌্যাব- ৭ এর উপ-পরিদর্শক ফারুক আহমেদ ভূইঁয়া পটিয়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। একই বছর ৪ এপ্রিল মামলাটির অভিযোগপত্র দাখিল ও ২৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/২২০০ ঘ.