সাতক্ষীরা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় হুন্ডির প্রায় তিন লাখ টাকাসহ মঙ্গলবার সকালে আনারুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিডিআর।
আনারুলের বাড়ি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে।
বিডিআরের ৪১ ব্যাটেলিয়নের অপস অফিসার মেজর কামরুল হাসান জানান, সীমান্ত এলাকা থেকে হুন্ডির টাকাসহ আনারুল মটর সাইকেলে করে সাতক্ষীরা শহরে আসছিল। পথে সাতানি চেকপোস্টের বিডিআর সদস্যরা তাকে আটক করে।
তার দেহ তল্লাশি করে পাওয়া যায় ২ লাখ ৯৬ হাজার হুন্ডির টাকা।
কামরুল হাসান বলেন, এ ঘটনায় বিডিআরের পক্ষ থেকে একটি মামলা করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬০০ ঘ.
bdnews24