ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশন সাইফুর রহমানের নেতৃত্বাধীন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদকেই সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে। একইসঙ্গে বলেছে, বিএনপির স্থায়ী কমিটি ২৯ অক্টোবর সভা করে যে সিদ্ধান্ত নিয়েছে তা 'যথার্থ'। কমিশনের আরও পর্যবেক্ষণ হচ্ছে, মহাসচিবের পদ থেকে আব্দুল মান্নান ভূঁইয়ার বহিস্কারাদেশ যথাযথ ছিল না।
এর মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান হিসেবে এম সাইফুর রহমান ও মহাসচিব হিসেবে হাফিজ উদ্দিন আহমেদের প্রতিই সমর্থন জানালো ইসি।
কমিশন সচিব হুমায়ুন কবির সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনী আইনের সংস্কার নিয়ে আগামী ২২ নভেম্বর সংলাপে আসার জন্য মেজর (অব:) হাফিজকে সোমবার চিঠি পাঠানো হয়েছে।
বিএনপির গঠনতন্ত্র, দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিস্কারের আদেশ ও খোন্দকার দেলোয়ার হোসেনের দুটি চিঠি পরীক্ষা করে কমিশন 'সর্বসম্মতভাবে' এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
বিএনপির মহাসচিবের পদ থেকে আব্দুল মান্নান ভূঁইয়ার বহিস্কারাদেশ যথাযথ হয়নি জানিয়ে দলটির ১৯৯৫ সালের গঠনতন্ত্র উদ্ধৃত করে কমিশন সচিব বলেন, "সিদ্ধান্তটি নেওয়ার সময় বিএনপি চেয়ারপারসন বিধানের কেবল একটি অংশই আমলে নেন। ওই একই ধারায় অভিযুক্তের শুনানির যে বিধান আছে, তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়। এর মধ্য দিয়ে মান্নান ভূঁইয়াকে তার প্রাপ্য সুবিচার ( ন্যাচারাল জাস্টিস) থেকে বঞ্চিত করা হয়েছে বলে কমিশন মনে করে।"
হুমায়ুন কবির আরও বলেন, "শুনানির বিধিটি উপেক্ষা করা হলেও এ ধরনের শাস্তি বাস্তবায়নের আগে যত দ্রুত সম্ভব দলের স্থায়ী কমিটির অনুমোদন নিতে হবে। গঠনতন্ত্রের এ বিধিটি পালন করা অত্যাবশ্যকীয় বলে মনে করে কমিশন।"
লিখিত বক্তব্যের শেষ অংশে কমিশন সচিব বলেন, "বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ সভায় (২৯ অক্টোবর) গঠনতন্ত্রের ওই অত্যাবশ্যকীয় বিধানেরই প্রতিপালন হয়েছে। দলটির স্থায়ী কমিটির জীবিত ১৪ সদস্যের মধ্যে তিনজন বর্তমানে কারাগারে আছে এবং দুইজন ওই সভায় যোগ দেননি। মোট সাতজন সদস্য সভায় অংশ নেওয়ায় প্রয়োজনীয় কোরামও পূরণ করা হয়েছে।"
"এ কারণে বিএনপির স্থায়ী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তগুলো কমিশনের কাছে যথার্থ বলে মনে হয়েছে। আর এ বিবেচনা থেকেই সর্বসম্মতিক্রমে বিএনপির পক্ষে অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমদকে ২২ নভেম্বর সংলাপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার আগ মূহুর্তে খালেদা জিয়া দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে বহিস্কার করে খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিবের দায়িত্ব দেন। খোন্দকার দেলোয়ারের পক্ষে ভারপ্রাপ্ত দপ্ত
bdnews24